প্রকাশিত: ১১/০৯/২০২১ ১:০০ পিএম , আপডেট: ১১/০৯/২০২১ ১:০১ পিএম
ছবি

ছবি সংগৃহীত
বিদ্রোহী মিলিশিয়া এবং মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। দেশটির গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাতে শনিবার (১১ সেপ্টেম্বর) এখবর জানিয়েছে আল জাজিরা। মিয়ানমারে সামরিক সরকারের বিরোধীরা এই সপ্তাহে ‘জনগণের প্রতিরক্ষামূলক যুদ্ধ’র আহ্বান জানানোর পর এটাই সবচেয়ে ভয়াবহ সহিংসতা।

প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, মিয়ানমারের তরুণদের কাছে যা আছে তা নিয়ে লড়াই করা ছাড়া আর কোনো উপায় নেই। এসময় জাতীয় ঐক্য সরকারের (এনইউজে) সঙ্গে সরাসরি যুক্ত হতে জাতিসংঘকেও আহ্বান জানায় তারা।

বিশেষ দূত হিসেবে মিয়ানমারের প্রতিনিধিত্ব কারা করবে তা নির্ধারণের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক আছে সামনে। এ বৈঠককে সামনে রেখে দেশটির বিরোধী শক্তিগুলো একটি প্রচারণা চালাচ্ছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে বৈধ সরকারি প্রতিনিধি হিসেবে এনইউজিকে স্বীকৃতি দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের ক্ষমতা দখল করেছে সামরিক বাহিনী। তখন থেকেই জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে দেশটিতে। এসিস্ট্যান্স এসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের হিসেব অনুযায়ী বিক্ষোভে এখন পর্যন্ত এক হাজার ৫৮ জন নিহত হয়েছে।

পাঠকের মতামত

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...
Single Page Footer