প্রকাশিত: ১৭/০৯/২০২০ ৭:৩৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি
চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা অনুষ্ঠিত না হলেও নিজ নিজ প্রতিষ্ঠানে মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণ করা হবে। মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে অষ্টমের সবাইকে নবম শ্রেণিতে ভর্তি করা হবে।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা বলেন, চলতি বছর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মাধ্যমে মূল্যায়ন করে পরবর্তী ক্লাসে ভর্তির নির্দেশনা দেয়া হয়েছে। অষ্টমের থেকে নবম শ্রেণিতে ভর্তি থেকে কাউকে বাদ না দিয়ে সবাইকে এ সুযোগ দিতে বলা হয়েছে। অর্থাৎ এখানে কাউকে ফেল করানোর কোনো সুযোগ নেই, সবাইকে নবম শ্রেণিতে ভর্তি করা হবে।

তিনি আরও বলেন, জেএসসি পরীক্ষার্থী একটি প্রতিষ্ঠানে তিন বছর পড়ালেখা করেছে। তাদের সম্পর্কে শিক্ষকদের ধারণা রয়েছে। সেটি বিবেচনা করে মূল্যায়ন করতে হবে। তবে এসব শিক্ষার্থীকে অষ্টম শ্রেণির সার্টিফিকেট দেয়া হবে কি-না বা সার্টিফিকেট দিলে জিপিএ বা গ্রেড পয়েন্ট থাকবে কি-না, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেয়া হবে তা বাস্তবায়ন করা হবে।

এর আগে করোনাভাইরাস মহামারীর মধ্যে দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরও এক মাস তিন দিন বাড়িয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী মহামারী করোনার কারণে কওমি মাদ্রাসা ছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় গত ১৭ মার্চ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ২৬ মার্চ থেকে সারা দেশে সব অফিস-আদালত আর যানবাহন চলাচল বন্ধ রেখে শুরু হয় লকডাউন। টানা ৬৬ দিন সাধারণ ছুটির পর ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস খুলে যানবাহন চলাচল শুরু হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধই রয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...