প্রকাশিত: ০৮/০৭/২০২০ ২:৪১ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল সহ ৬ জন চিকিৎসক করোনা জয় করে কর্মস্থলে যোগদান করেছেন।তবে টেকনাফ হাসপাতালের করোনা আক্রান্ত ৮ জন চিকিৎসকের মধ্যে আরও ২ জন চিকিৎসাধীন রয়েছেন। আজ দুপুরে এই তথ্য সিবিএনকে নিশ্চিত করেছেন টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল।

করোনা জয় করে কর্মস্থলে যোগদান করা চিকিৎসকরা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল, ডাঃ প্রণয় রুদ্র (এমওডিসি), ডাঃ নাঈমা সিফাত(মেডিকেল অফিসার),ডাঃ সুব্র দেব(মেডিকেল অফিসার), ডাঃ জাকারিয়া মাহমুদ(মেডিকেল অফিসার), ডাঃ আহনাফ চৌধুরী(মেডিকেল অফিসার)।

এছাড়া আরও ২ জন চিকিৎসক চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।একজন হলেন ডাঃ রোমানা রশিদ(মেডিকেল অফিসার) ও অপরজন হলেন ডাঃ সোমানা রশিদ(মেডিকেল অফিসার)।তারা দুজনেই আপন বোন।

ডাঃ টিটু চন্দ্র শীল বলেন, করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার দায়িত্বে নিয়োজিত থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৮ জন করোনা আক্রান্ত চিকিৎসকের মধ্যে ৬ জন চিকিৎসক কর্মস্থলে যোগদান করেছেন।তবে আরও ২ জন চিকিৎসক চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।হাসপাতালের অনেকগুলো চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ায় রোগীদের সেবা প্রদানের জন্য কষ্টকর হয়ে পড়ছিল।তাই রোগীদের পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিত করতে করোনা মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ৬ জন চিকিৎসককে কর্মস্থলে যোগদান করা হয়েছে।বাকি দুজন সুস্থ হলে তাদেরকেও সঙ্গে সঙ্গে কর্মস্থলে যোগদান করা হবে।

পাঠকের মতামত

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...