প্রকাশিত: ২১/১১/২০২০ ৯:০৭ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের ৫৬ তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উখিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকাল ৪টায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তারেক রহমানের রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়৷

উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক মোরশেদুল হক ভূট্টোর সভাপতিত্বে, সদস্য সচিব রিদুয়ানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্ততা করেন উখিয়া উপজেলা বিএনপি সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, সাবেক ভাইস-চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুর রহমান সিকদার, যুগ্ন-আহবায়ক রিদুয়ানুর রহমান বাপ্পী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক আলী হোসেন সুমন, যুগ্ন-আহবায়ক ওমর ফারুক, উপজেলা ছাত্রদল নেতা খোরশেদ আলম এনাম, যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন অপু, জিয়াউল করিম রিয়াদ, মোহাম্মদ সেলিম, নুরুল আলম ওয়াহিদ, রফিক উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, ফয়সাল উদ্দিন, ইয়াসিন।

এসময় উখিয়া উপজেলা ছাত্রদলের আওতাধীন সকল ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি নুরুল হাসান আজাদ যুক্তিবাদী।

পাঠকের মতামত

কক্সবাজারে দুই হাজার আইফোন ও পুলিশের সরঞ্জামসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

কক্সবাজারে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চীনভিত্তিক এক সাইবার অপরাধী চক্রের ৬ ...

বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সানুচিং তঞ্চঙ্গ্যা (১৯) নামে এক ...

‘তুমি তো ভালো খেলোয়াড়’ লাইভ অনুষ্ঠানে কক্সবাজারের এনসিপি নেত্রীকে আইনজীবী

কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ফুটবল ম্যাচ চলাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জিনিয়া শারমিন ...
Single Page Footer