প্রকাশিত: ১২/১১/২০১৯ ৪:১৪ পিএম

শফিক আজাদ, উখিয়া ::<
উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নে মরিচ্যা গরু বাজার এলাকার থেকে আলী আকবর (৫০) নামের এক ব্যক্তিকে রোহিঙ্গা কিশোরী ধর্ষণের অভিযোগে স্থানীয় লোকজনের সহযোগিতায় গ্রেফতার করেছে পুলিশ। ১২ (নভেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তাকে আটক করা হয়। সে ভালুকিয়া তুলাতলির মৃত কালা মিয়ার ছেলে বলে পুলিশ জানিয়েছে।

সুত্রে জানা গেছে, জনৈক আলী আকবর এ উপজেলার মরিচ্যা গরু বাজার তার বাসায় বিভিন্ন গাছের লতা-পাতা দিয়ে ভূঁয়া কবিরাজি ওষুধ তৈরী করে বিক্রি করে আসছিল দীর্ঘদিন থেকে। গত ১১ (নভেম্বর) সোমবার সন্ধ্যার দিকে রোহিঙ্গা ক্যাম্প থেকে চিকিৎসা করতে আসেন এক রোহিঙ্গা নারী। তার সাথে আসেন ১২ বছরের এক কিশোরী মেয়ে। চিকিৎসার কথা বলে লম্পট আলী আকবর রাত পর্যন্ত তাদেরকে বাসায় রেখে দেয়। পরে তাদেরকে সেখানে রাত যাপনের ব্যবস্থা করে সে। রাত গভীর হলে কৌশলে কিশোরী মেয়েকে ধর্ষণ করে আলী আকবর। বিষয়টি কিশোরীর মা জানার পরেও ভয়ে রাতে কিছু বলেনি। ভোর সকালে সেখান থেকে বের হয়ে স্থানীয় লোকজনকে সব কিছু বলে দেয়। ঘটনা জানাজানি হয়ে গেলে ধর্ষক আলী আকবর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হলদিয়াপালং ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি জসিম আহমদের সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে পুলিশকে খবর দিলে এসআই ফারুক ঘটনাস্থল থেকে লম্পট আলী আকবরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

এব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তা মোঃ ফারুক জানান, এ ঘটনায় কিশোরী জবানবন্দি মতে, ধর্ষকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মামলা নং ১৯/২০১৯ইং,
তারিখ-১২/১১/২০১৯ইং। ধৃত আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এবং ধর্ষিতা কিশোরীকে ডাক্তারী রিপোর্টের জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...