প্রকাশিত: ১৪/১১/২০২১ ৯:৫২ এএম

বিশেষ প্রতিবেদক :
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৮ পুরুষ প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ভোটযুদ্ধে জয়ী হয়েছেন কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী খোদেস্তা বেগম রীনা।

নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বেসরকারি ভাবে তিনি বিজয়ী হয়েছেন।

খোদেস্তা বেগম রীনার জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা উপজেলা শিক্ষা কর্মকর্তা গৌর চন্দ্র দে।

গৌর চন্দ্র দে জানান, এই ইউনিয়নের ১৬ হাজার ১২৮ জন ভোটারের মধ্যে ১৩ হাজার ২৯২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২৯০টি ভোট বাতিল হয়। নৌকা প্রতীক নিয়ে খোদেস্তা বেগম রীনা ৫ হাজার ৯১৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ফ্যান প্রতীকে মো. ইউনুছ পেয়েছেন ৩ হাজার ৪৩৫ ভোট, ঘোড়া প্রতীক নিয়ে মোহাম্মদ সাইফুল আলম পেয়েছেন ৩ হাজার ৭১ ভোট, হাতপাখা প্রতীক নিয়ে মুহাম্মদ শফিউল্লাহ পেয়েছেন ২৫০ ভোট, টেলিফোন প্রতীক নিয়ে মো. সাইফুল ইসলাম পেয়েছেন ২১৭ ভোট, আনারস প্রতীক নিয়ে ইয়াসিন মনির সোহাদ পেয়েছেন ৪২ ভোট, মোটর সাইকেল প্রতীক নিয়ে মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ৩০ ভোট, অটোরিকশা প্রতীক নিয়ে সাদ আল আলম চৌধুরী পেয়েছেন ২৮ ভোট এবং চশমা প্রতীক নিয়ে এয়াকুব পেয়েছেন ১৪ ভোট।

খোদেস্তা বেগম রীনা বলেন, একজন নারী প্রার্থী হয়ে আমি আট প্রতিদ্বন্দ্বী পুরুষ প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছি। এটি আমার জীবনের বড় অভিজ্ঞতা হয়ে থাকবে।
জনগণ ভালোবেসে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন তাদের কথা আজীবন মনে রাখবো। দলের নেতাকর্মীসহ যারা আমার জন্য রাতদিন পরিশ্রম করে কাজ করেছেন তাদের কাছে আমি চিরঋণী হয়ে গেলাম।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer