প্রকাশিত: ০৯/০৫/২০১৯ ৮:৩৭ পিএম

ডেস্ক রিপোর্ট::
চলতি মাসে প্রথম আট দিনে সারা দেশে ৪১ শিশু ধর্ষণ ও ৩ শিশু ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে। শিশু ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় মানুষের জন্য ফাউন্ডেশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মানুষের জন্য ফাউন্ডেশন এই হিসাব দিয়েছে।

আজ বৃহস্পতিবার মানুষের জন্য ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছরের মে মাসের ১ থেকে ৮ তারিখ পর্যন্ত ছয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে দেখেছে ৩৭টি মেয়ে শিশু এবং ৪টি ছেলে শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের চেষ্টা চালানো হয়েছিল ৩ জনের ওপর। ধর্ষণের শিকার হয়ে মারা গেছে ৩টি মেয়ে শিশু । আহত হয়েছে ৪১ শিশু।

দেশে শিশু ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে মানুষের জন্য ফাউন্ডেশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা শিশুদের প্রতি চলমান সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

তারা বলছে, বিচারহীনতার কারণে নারী ও শিশু নির্যাতনের ঘটনা অসহনীয় অবস্থায় উপনীত হয়েছে। শিশু ধর্ষণের ঘটনায় শিশুর শারীরিক, মানসিক ও সামাজিক জীবনে স্বল্প ও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়ে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...