প্রকাশিত: ২৯/১১/২০১৭ ৮:৪১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:২০ এএম

শফিক আজাদ,উখিয়া নিউজ ডটকম::
উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি সেন্টারের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। বাংলাদেশ পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন অধিদপ্তর এ নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে। পার্সপোর্ট এন্ড ইমিগ্রেশন অধিদপ্তরের উপ-পরিচালক আবু নোমান মোহাম্মদ জাকের হোসেন জানান, বুধবার পর্যন্ত কুতুপালং ১নং অস্থায়ী ক্যাম্পে পুরুষ-৪৪৫জন, মহিলা-৮৪৯জন, কুতুপালং ২নং অস্থায়ী ক্যাম্পে পুরুষ-পুরুষ-৯০০জন, মহিলা-৮৮২জন, নোয়াপাড়া ক্যাম্পে-পুরুষ-৪৪০জন, মহিলা-৫৫৮জন, থাইংখালী ১নং অস্থায়ী ক্যাম্পে পুুরুষ-১৩৬৯জন, মহিলা-১৮৬৮জন, থাইংখালী ২নং অস্থায়ী ক্যাম্পে পুরুষ-৯০৪জন, মহিলা-৭৮৮জন, বালুখালী ক্যাম্পে পুরুষ-১১০৩জন, মহিলা-১৬৫৩জন এবং শাপলাপুর ক্যাম্পে পুরুষ-৭১জন, মহিলা-৯৪জন মোট-১১৪৭৯জনসহ এপর্যন্ত ৭ লাখ ২ হাজার ১০৭জন রোহিঙ্গা নারী,পুরুষ,শিশুর বায়োমেট্টিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। তিনি এসময় আরো বলেন যতদিন পর্যন্ত মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত থাকবে ততদিন বায়োমেট্টিক নিবন্ধন কার্যক্রম চালু থাকবে।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) মোঃ আবুল কালাম জানিয়েছেন মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়নের মুখে ২৫ আগস্টের পর থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা ৬ লাখ ৩৫ হাজার। এ ছাড়া আগের ২ লাখ ৪ হাজার ৬০ জন মিয়ানমার নাগরিক বাংলাদেশে অবস্থান করছে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...