ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/১০/২০২৪ ১০:৩০ এএম

টিটিএন::

দুর্গাপূজার ছুটি উপলক্ষে ঢাকা থেকে ৬৩৪ জন যাত্রী নিয়ে কক্সবাজার পৌঁছেছে স্পেশাল ট্রেন। এই ট্রেনটি চলাচল করবে ১৩ অক্টোবর পর্যন্ত।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৮টা ৩০ মিনিটে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে পৌঁছে। যেটি ঢাকা থেকে ছেড়ে আসে রাত ১১ টায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বিরতিহীন স্পেশাল ট্রেন ৬৩৪ জন যাত্রী নিয়ে কক্সবাজার পৌঁছেছে। দুর্গাপূজার টানা ৪ দিনের সরকারি ছুটিতে যাত্রী চাহিদার কথা বিবেচনা করে ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নেয় রেলওয়ে। ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর চারদিন রাত ১১টায় ঢাকা থেকে ছেড়ে বিশেষ ট্রেন পরদিন সকাল ৭টা ৩০ মিনিটে কক্সবাজারে পৌঁছানোর কথা রয়েছে। এরপর ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কক্সবাজার থেকে বেলা ১টা ৪০ মিনিটে ছেড়ে রাত ১০টায় ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছবে বিশেষ ট্রেনটি।

নিয়মিত আন্তঃনগর ট্রেন “কক্সবাজার এক্সপ্রেস” এবং “পর্যটক এক্সপ্রেস” দুই জোড়া ট্রেন চলাচল করে ঢাকা থেকে। চট্টগ্রাম থেকে কক্সবাজার চলাচল করে স্পেশাল ট্রেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...