প্রকাশিত: ২৪/০৭/২০১৭ ৮:৫৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১৯ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো সাংবাদিক বা গণমাধ্যমকর্মীকে হয়রানি বা নির্যাতনের উদ্দেশে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার প্রবর্তন করা হয়নি। গণমাধ্যমকর্মীরা যাতে সঠিক নিয়ম-কানুনের মধ্যে থেকে তাদের কাজ করতে পারেন সেজন্যই এ ধারা।

আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে অনানুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। সচিবালয়ের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে মন্ত্রিপরিষদের সদস্য ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত একাধিক মন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠক সূত্র জানায়, মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধানমন্ত্রীকে জানানোর জন্য প্রসঙ্গটি উত্থাপন করেন। তথ্যমন্ত্রী বলেন, ৫৭ ধারার বিরুদ্ধে সাংবাদিকরা আন্দোলন করছেন। এ সময় প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রীর কাছে জানতে চান ৫৭ ধারায় কত জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, কেউ যদি দেশের নাম ক্ষুন্ন করার জন্য রাষ্ট্রবিরোধী কোনো লেখা লেখে অথবা কোনো ব্যক্তির বিরুদ্ধে যৌক্তিক প্রমাণ ছাড়াই কোনো নিউজ লেখে তাহলে কি হবে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া যাবে না?

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer