উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯/১১/২০২২ ৩:৩৭ পিএম

৫ মাসে কোরআনের হাফেজ কিশোরগঞ্জের ফাহাদ
ফাহাদ মাত্র পাঁচ মাসে পবিত্র কুরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করেছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাড়ে ৯ বছর বয়সী শিশু জান্নাতুল নাঈম ফাহাদ মাত্র পাঁচ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করেছে।

শিশু হাফেজ নাঈম উপজেলার জাঙালিয়া ইউনিয়নের মিরুককান্দি গ্রামের কুয়েত প্রবাসী মো. মোখলেছুর রহমানের ছেলে। ফাহাদ পাকুন্দিয়া পৌর এলাকার চর পাকুন্দিয়া গ্রামের দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। এখানেই সে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে।

দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি মো. শরিফুল ইসলাম জানান, হিফজ শুরু করার পরই আমরা ফাহাদের মধ্যে ভিন্ন রূপ প্রতিভা অনুভব করি। সে মাত্র পাঁচ মাসে হিফজ সম্পন্ন করেছে। আলহামদুলিল্লাহ। তবে সে খুব ভদ্র ও শান্ত প্রকৃতির ছেলে। ফাহাদ ও তার মাদ্রাসার জন্য দেশবাসীর প্রতি দোয়া চেয়েছেন তিনি।

তিনি জানান, নুরানী ও নাজেরা শাখায় পড়াশোনা শেষ করতে সময় লাগে প্রায় তিন বছর। সেখানে তার সময় লেগেছে মাত্র নয় মাস। ফাহাদের ঐকান্তিক ইচ্ছা, প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রচেষ্টা ও পরিবারের সহযোগিতায় আল্লাহর অশেষ রহমতে সে এই মহা পুরস্কারে ভূষিত হয়েছে। আমি তার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। সে যেন বড় হয়ে দেশবাসীর সেবা করতে পারে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...