প্রকাশিত: ৩১/০৭/২০২০ ৭:২৪ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
আগামী ৫ আগস্ট বুধবার থেকে কক্সবাজারের জজশীপ, ট্রাইব্যুনাল, ম্যাজিস্ট্রেসী সহ সারাদেশের সকল আদালত স্বাভাবিক নিয়মে শারীরিক উপস্থিতিতে কার্যক্রম চলবে। গত ৩০ জুলাই বাংলাদেশ সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন জ্যেষ্ঠ বিচারপতিদের সাথে পরামর্শ করে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে পূর্বের নির্দেশনা অনুযায়ী সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে কঠোরভাবে স্বাস্থ্যবিধি সংশ্লিষ্ট সকলেকে মেনে চলতে বলা হয়েছে।

করোনা সংকটের জন্য প্রায় সাড়ে ৪ মাস বন্ধ থাকার পর আগামী ৫ আগস্ট থেকে আদালত সমুহ স্বাভাবিক নিয়মে চলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ বলেন, এখন মামলার জট কিছুটা হলেও কমবে এবং বিচারপ্রার্থীরা তার সুফল পাবে।
প্রসঙ্গত, গত মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জামিন আবেদন ও জরুরি আবেদন সমুহ সীমিত আকারে ভার্চুয়াল কোর্টে নিষ্পত্তি করা হচ্ছিল।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...