ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/১২/২০২৪ ১০:১৬ এএম

কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান (ডিজাইন ফেইজ) নিয়োগের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটি ৮১ লাখ ৪২ হাজার ৪০৪ টাকা।

এছাড়া সভায় কৃষি মন্ত্রণালয়ের এক প্রস্তাবে ১৫২ কোটি ৪৬ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, ‘কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান (ডিজাইন ফেইজ) নিয়োগের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত ৫টি প্রতিষ্ঠানের কাছে রিকোয়েস্ট ফর প্রপোজাল ইস্যু করা হলে ৫টি প্রতিষ্ঠান কারিগরি ও আর্থিক প্রস্তাব দাখিল করে। তার মধ্যে ৪টি প্রস্তাব কারিগরি ও আর্থিকভাবে যোগ্য বিবেচিত হয়।

প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে পিইসি কর্তৃক নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশ করা সর্বোচ্চ স্কোর অর্জনকারী দরদাতা প্রতিষ্ঠান জাপানের নিপ্পন কোই লি., ইয়োসিন ইঞ্চিনিয়ারিং করপোরেশন এবং ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস লিমিটেডকে নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ৪৮ কোটি ৮১ লাখ ৪২ হাজার ৪০৪ টাকা।

এদিকে সভায় রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কো ও বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির একটি প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে। প্রতি টন টিএসপি সারের দাম পড়বে ৪২৩.৫০ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় মোট ব্যয় হবে ১৫২ কোটি ৪৬ লাখ টাকা।

পাঠকের মতামত

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...
Single Page Footer