প্রকাশিত: ০২/১০/২০২১ ৪:৫০ পিএম

চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় থেকে শ্যামলী পরিবহনের বাসে চড়ে সাড়ে ৪৭ লাখ টাকার ভয়ংকর মাদক ‘আইস’ নিয়ে ঢাকায় যাওয়ার সময় নুসরাত ফাতেমা (২২) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১ অক্টোবর) রাত পৌণে ৮টার দিকে তাকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ।

আটককৃত নুসরাত মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মিন্টু মিয়ার মেয়ে।

জোরারগঞ্জ থানার এসআ মো. সাইফুল ইসলাম বলেন, ‘রাতে সোনাপাহাড়ে শ্যামলী পরিবহনের বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা পলিথিন মোড়ানো ৯৫ গ্রাম ভয়ংকর মাদক আইস উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪৭ লাখ ৫০ হাজার টাকা।’ ফাতেমার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...
Single Page Footer