প্রকাশিত: ০১/০২/২০২২ ১০:৩২ এএম

ককক্সবাজারে দেশের সবচেয়ে বড় ক্রিস্টাল মেথ বা আইসের চালান জব্দ করেছে বিজিবি। উখিয়ার বালুখালী সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গুলাগুলির ঘটনার পর ৪৫ কোটি টাকা মূল্যের ৯ কেজি আইসের চালান জব্দ করা হয়।

সোমবার রাতে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির জানান, রোববার দিবাগত রাতে উখিয়ার বালুখালী কাটাপাহাড় নামক স্থানে রোহিঙ্গা সন্ত্রাসী লিডার নবী হোসেনের আস্তানায় ক্রিস্টাল মেথ বা আইসের বড় চালানের খবরে অভিযানে যায় বিজিবি।

বিজিবি সদস্যদের অবস্থান টের পেয়ে মাদক কারবারিরা বিজিবিকে লক্ষ করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এতে মাদক কারবারিরা গোলপাতার বাগানের ভেতর দিয়ে পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে ৯ কেজি ওজনের ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়, জানান মেহেদী হোসাইন।

যার আনুমানিক মূল্য ৪৫ কোটি টাকা বলে দাবি বিজিবির।

তিনি জানান, উখিয়ার পালংখালী ও রেজু ব্রীজ এলাকায় আরও ৩টি অভিযানে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার ও ১ জনকে আটক করা হয়।

এবিষয়ে উখিয়া থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

মেহেদী হোসাইন কবির জানান, গত ১ জানুয়ারি থেকে এক মাসে বিজিবি-৩৪র অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৭০ কোটি টাকা। এ ছাড়াও ৬ লাখ ৫৪ হাজার ৩৫০টি ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৯ কোটি ৬৩ লাখ ৫ হাজার টাকা।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...