প্রকাশিত: ০৫/১১/২০২০ ১:২২ পিএম

কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া মধ্যমপাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

গ্রেপ্তার মো. ফয়সল হোসেন (২৫) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া মধ্যমপাড়ার মো. মীর কাসেমের ছেলে।
লে. কর্নেল ফয়সল বলেন, বৃহস্পতিবার ভোরে উলুবনিয়া মধ্যমপাড়ায় মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে বিজিবি অভিযান চালায়।
এক পর্যায়ে ব্যাগ হাতে সন্দেহজনক একজন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে লোকটি ধানক্ষেতের ভেতর দিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। বিজিবির সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করে।

“লোকটির সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ সময় পাশের ধানক্ষেত থেকে লোকটি দৌঁড়ে পালানোর সময় ছুড়ে ফেলা একটি প্যাকেট থেকে উদ্ধার করা হয় আরো ২০ হাজার ইয়াবা।”
বিজিবির অধিনায়ক জানান, সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করে গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে।

পাঠকের মতামত

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer