প্রকাশিত: ২৯/০৮/২০২১ ৪:৪৬ পিএম

ফারুক আহমদ::
কক্সবাজারের টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের অধীনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা সহ ২ জন রোহিঙ্গা পাচারকারীকে আটক করেছেন।
রবিবার (২৯ আগষ্ট ) ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারি পরিচালক সিরাজুল মোস্তফা মুকুলের নেতৃত্বে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ও টেকনাফের উনচিপ্রাংয়ে পৃথক এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত আসামীরা হল উনচিপ্রাং ক্যাম্পের সৈয়দ হোসনের ছেলে জামাল হোসেন ও কুতুপালং ক্যাম্পের ইমান হোসনের ছেলে নুরুল হক।
টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল বলেন, এ ব্যয়পারে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer