প্রকাশিত: ০৯/১১/২০১৯ ১:৫৮ পিএম

ঘুর্ণিঝড় ‘বুলবুল’ এর জন্য শনিবার (০৯ নভেম্বর) বিকেল ৪টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রামে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। এয়ারপোর্ট ম্যানেজার সরওয়ার-ই-জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বিকাল ৩টার পর চট্টগ্রাম বন্দর অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তাই বিকাল ৪টা থেকে আমরা ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল সকাল ৬টা পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে। পরিস্থিতি বুঝে এটি আরও বাড়তেও পারে। বর্তমানে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
সরওয়ার-ই-জামান আরও বলেন, ‘আমরা সদর দফতরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সংকেতগুলোকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। দুর্যোগ মোকাবেলায় প্ল্যান অনুযায়ী আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। ঘুর্ণিঝড় মোকাবেলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...