প্রকাশিত: ২৫/০৫/২০২০ ৫:২৫ পিএম

ইমাম খাইর, কক্সবাজার:
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে সোমবার (২৫ মে) নতুন করে আরো ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

সেখানে- কক্সবাজার সদর ৭, চকরিয়া ৮, কুতুবদিয়া ১, মহেশখালী ১, উখিয়া ২, বান্দরবান ২ এবং রোহিঙ্গা ৪ জন।

সোমবার মোট ৯০ জনের স্যাম্পল টেস্ট হয়েছে।

সেখানে বাকি ৬৯ জনের রিপোর্ট নেগেটিভ রিপোর্ট এসেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৫২ জন। করোনা আক্রান্ত হওয়া রোহিঙ্গা শরনার্থী ২৯জনসহ মোট করোনা রোগী ৩৮১জন।

এরমধ্যে চকরিয়া উপজেলায় ১৩১ জন, কক্সবাজার সদর উপজেলায় ১১৮ জন, পেকুয়া উপজেলায় ৩৯ জন, মহেশখালী উপজেলায় ২৯জন, উখিয়া উপজেলায় ৪৭ জন, টেকনাফ উপজেলায় ১৫জন, রামু উপজেলায় ৮জন, কুতুবদিয়া উপজেলায় ৩ জন এবং রোহিঙ্গা শরনার্থী ২৯জন।

কক্সবাজার জেলায় ইতিমধ্যে একজন মহিলা সহ মৃত্যুবরণ করেছেন ৪জন করোনা রোগী। মোট ৬৪জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...