প্রকাশিত: ১৮/০৬/২০১৭ ৯:৪১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০৫ পিএম

নিউজ ডেস্ক ::
পঁয়ত্রিশতম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে আরও ১৩৮ জন বিভিন্ন অধিদফতর ও সংস্থায় নিয়োগ পাচ্ছেন।
এ প্রার্থীদের নিয়োগের সুপারিশ করে রবিবার (১৮ জুন) সংবাদ বিজ্ঞপ্তি জারি করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০’ এবং সংশোধিত বিধিমালা-২০১৪ এর বিধান অনুযায়ী এ নিয়োগের সুপারিশ করা হয়েছে।
এর আগে গত ১৭ এপ্রিল ৩৫তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে ৩৯৫ ও ২৫ মে ১৬০ জনকে বিভিন্ন অধিদফতর ও সংস্থায় নিয়োগের সুপারিশ করা হয়। এরমধ্যে পরিসংখ্যান কর্মকর্তা পদে ৫৯ জন, সাব-রেজিস্ট্রার পদে ৩৪ জনসহ ১০টি দফতর বা সংস্থায় ১৩৮ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
গত বছরের ১৭ সেপ্টেম্বর ২ হাজার ১৫৮ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি।
পিএসসি থেকে জানা গেছে, তিন হাজার ৩৫৯ জনকে ক্যাডার পদে সুপারিশ করতে পারেনি কমিশন। তাদের মধ্য থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে সুপারিশের জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছিল। প্রায় দুই হাজার ৬০০ জন আবেদন করেন। এখন প্রথম শ্রেণির পদে সুপারিশ করা হচ্ছে। এরপর দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগের জন্য সুপারিশ করা হবে।
তথ্য বিভ্রাটের কারণে একজনের ফল স্থগিত রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
– S

পাঠকের মতামত

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...
Single Page Footer