প্রকাশিত: ২৭/০১/২০২০ ৯:৩৫ এএম

আগামী ৩০ জানুয়ারি থেকে কক্সবাজার–সেন্টমার্টিন সমুদ্র পথে পর্যটক বাহী জাহাজ চলাচল শুরু হতে যাচ্ছে। এই পথে দীর্ঘদিন ধরে যাত্রীবাহী জাহাজ চলাচলের দাবি জানিয়ে আসছিলেন পর্যটকরা।

ফারহান এক্সপ্রেস টুরিজমের বরাত দিয়ে ভেসেল ফাইন্ডারস বাংলাদেশ এই তথ্য জানিয়েছে।

জানা যায়, চলতি মাসের ৩০ তারিখ থেকে পর্যটক বাহী বিলাস বহুল জাহাজ এম ভি কর্ণফুলী এক্সপ্রেস কক্সবাজার – সেন্টমার্টিন সমুদ্র পথে যাত্রা শুরু করবে।

এই রুটে যাত্রীবাহী জাহাজ চলাচল শুরুর উদ্বোধন করবেন নৌ-পরিবহন প্রতি মন্ত্রী জনাব খালিদ মাহামুদ চৌধুরী। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মাননীয় নৌ-সচিব জনাব এম এ সামাদ।

জাহাজটি পরিচালনা করবে কর্ণফুলী শিপ বিল্ডার্স (লিঃ) এবং সার্বিক সহযোগিতায় থাকবে ফারহান এক্সপ্রেস টুরিজম।

ফারহান এক্সপ্রেস টুরিজম এর ব্যবস্থাপনা পরিচালক হোসাইন ইসলাম বাহাদুর জানান, দ্রুতই জাহাজের বিস্তারিত, ভাড়ার তালিকা ও সময় সূচি জানিয়ে দেয়া হবে।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer