প্রকাশিত: ০২/১২/২০২০ ৯:০৪ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ ৩ দিনের বুধবার ২ ডিসেম্বর কক্সবাজার আসছেন।

বুধবার সকাল ৮ টা ৩৫ মিনিটে প্রাইভেট এয়ারলাইন্সের একটি বিমান যোগে তিনি কক্সবাজার পৌঁছাবেন।সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বুধবার ও বৃহস্পতিবার পরপর ২ দিন সকাল ১০ টায় হোটেল সায়মন বীচ রিসোর্টে “কার্যকর জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি)” প্রকল্পের ২০২০ সালের কার্যক্রমের অগ্রগতি ও ২০২১ সালের আর্থিক কর্মপরিকল্পনা সম্পর্কিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন। বুধবার বেলা ১ টায় “Sanitation & water for all (SWA) high level finance meeting (FMM) for asian region” এ এবং বৃহস্পতিবার বিকেল ৩ টায় সচিব সভায় জুম কনফারেন্সের মাধ্যমে অংশ নেবেন। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় প্রাইভেট এয়ারলাইন্সের একটি বিমান যোগে কক্সবাজারের ভূমি সন্তান সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ কক্সবাজার ত্যাগ করবেন বলে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব পিন্টু বেপারী প্রেরিত সফরসূচিতে জানা গেছে।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer