সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলকে ...

গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি ভোল মাছ। ওই মাছ বিক্রি করা হয়েছে ৪ লাখ ৬২ হাজার ৭০০ টাকায়। শনিবার দুপুর ১২টার দিকে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এ মাছটি ক্রয় করেন খুলনার মৎস্য ব্যবসায়ী মো. জুয়েল।
মাছুম কোম্পানির মালিকানা এফবি আলাউদ্দিন হাফিজ-৪ ট্রলারের মাঝি আবু জাফর বলেন, গভীর সমুদ্রে জাল ফেলে অপেক্ষা করতে থাকি। হঠাৎ জালে টান পড়ে ট্রলার ঘুরে যায়। তাই জাল টানা শুরু করি। জাল টেনে দেখি বিশাল ভোল মাছ। তাৎক্ষণিক আমরা আর দেরি না করে দ্রুত ঘাটে চলে আসি। শনিবার সকাল থেকেই মাছ প্রকাশ্য ডাক শুরু হলে দুপুর ১২টার দিকে ওই মাছটি ৪ লাখ ৬২ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হয়েছে।
পাঠকের মতামত