প্রকাশিত: ১৬/০১/২০২০ ৭:৫২ পিএম
ফাইল ছবি

এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আগামী ২৫ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি এক মাস সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কিছু অস্বাদু প্রতিষ্ঠান কোচিংয়ের নামে প্রশ্নফাঁস করার অপচেষ্টা থেকে শুরু করে নকল সরবরাহসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত প্রমাণিত হওয়ায় এ পদক্ষেপ নিতে হচ্ছে। সে কারণে দেখা যায়, যারা এসবের সঙ্গে জড়িত নয় তারাও এরমধ্যে চলে আসছে।

বিষয়টির ব্যাখ্যা করে তিনি বলেন, দেশে অনেক রকম কোচিং সেন্টার রয়েছে। ও-লেভেল এবং এ-লেভেলের যারা পরীক্ষা দেন তাদের জন্য কোচিং সেন্টার আছে। এছাড়া ইংরেজি শেখার জন্য, বিসিএস ও বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য কোচিং সেন্টার আছে। এগুলো যদি একেবারে আলাদা-আলাদা প্রতিষ্ঠান হত তাহলে বন্ধ করাটা অনেক সহজ হত। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, একই ছাদের নিচে একই প্রতিষ্ঠানের নানারকম কোচিং হয়।

তাই কারা-কারা অপকর্মের সঙ্গে জড়িত থাকছে তা আলাদা করার কোনো সুযোগ থাকে না উল্লেখ করে দীপু মনি বলেন, একই ছাদের নিচে সব রকমের কোচিং চলে। সে কারণেই বাধ্য হয়ে এই এক মাস সব কোচিং বন্ধ রাখতে হচ্ছে।

পাঠকের মতামত

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...