উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫/১২/২০২৪ ১:২৬ পিএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন লাগার ঘটনা ঘটেছে। এবার ক্যাম্প-৪ ডাব্লিউতে পুড়ে গেছে তিনটি অস্থায়ী ঘর। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এর আগের দিন মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-১ ওয়েস্টে ছয় শতাধিক বাড়ি পুড়ে ছাই হয়। এতে নিহত হয় শিশুসহ দুইজন।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, ‘সকাল ৮টা ১৫ মিনিটের দিকে ক্যাম্প-৪ ডাব্লিউতে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রোহিঙ্গা স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’

‘তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তিনটি অস্থায়ী ঘর পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে’— বলেন তিনি।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...