প্রকাশিত: ২৯/০৪/২০২০ ২:২২ পিএম

করোনাসহ নানা সংকটের কারণে ১৫ মে পর্যন্ত সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ তথ্য জানায়।

এতে বলা হয়েছে- সাম্প্রতিক কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৫ মে পর্যন্ত সব ধরনের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল ঘোষণা করল।

তবে এ সময়ে ফ্লাইট থাকা যাত্রীদের কী হবে, কিংবা আগে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের করণীয় বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

দেশে উড়োজাহাজ চলাচলে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিষেধাজ্ঞা জারি করার আগেই ৩০ এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছিল বিমান।

দেশের অভ্যন্তরে বাংলাদেশ বিমান ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী, যশোর, সৈয়দপুর, বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করে। এছাড়া লন্ডন, ম্যানচেস্টার, নেপাল, ব্যাংকক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কলকাতা, দিল্লি, জেদ্দা, মদিনা, দাম্মাম, রিয়াদ, আবুধাবি, দোহা, কুয়েত, মাস্কাট ও দুবাইসহ ১৭টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে থাকে বাংলাদেশ বিমান।

দেশের বিমানবন্দরগুলো দিয়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের বিমান চলাচলে ৭ মে পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে। তবে চীনের ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তবে চীনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো ফ্লাইট নেই।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer