প্রকাশিত: ১৩/১০/২০২০ ৮:৫৩ এএম

ইমাম খাইর::
১৪০০ ইয়াবাসহ মোঃ হাবিব উল্লাহ (৩৫) নামের রোহিঙ্গা যুবককে আটক করেছে এপিবিএন।

তিনি ১৩ নং ক্যাম্পের সি-২ ব্লকের মৃত ছালামত উল্লাহর ছেলে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল পৌনে পাঁচটার দিকে তাজনিমার খোলার ১৩ নং ক্যাম্পের ব্লক এ-২ এর স্বাস্থ্য কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়েছে।

সোমবার রাত সোয়া ১০ টার দিকে এ খবর জানিয়েছেন ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কমান্ডিং অফিসার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মাহাবুব ছিদ্দিকীর নেতৃত্বে এপিবিএনের একটি দল অভিযান চালায়।আটক রোহিঙ্গা মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাঠকের মতামত

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...