প্রকাশিত: ০৯/১০/২০১৯ ৩:০৯ পিএম , আপডেট: ০৯/১০/২০১৯ ৩:১৯ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ১১ রোহিঙ্গা শরনার্থীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ৪ জন নারী রয়েছে। তারা উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা। টেকনাফের বাহারছরা পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ৮ অক্টোবর দিবাগত রাত ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া এলাকা দিয়ে কিছু রোহিঙ্গা সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য জড়ো হওয়ার সংবাদ পেলে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে আটক রোহিঙ্গা শরনার্থীরা হলো, রাফিউল কাদের (২১), ইলিয়াস রিয়াজ (১৬), মোহাম্মদ আইয়ুব (১৮), আমির হাকিম (১৩), মোহাম্মদ ইলিয়াস (২০), ইব্রাহিম (১৭), জানে আলম (৮), আরেছা বিবি (২১), তসলিমা (১৫), হারিদুর ইয়াসমিনা (১৯), জাহেরা (১৭)। তারা সকলে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বুধবার ৯ অক্টোবর বেলা আড়াইটার দিকে আটক রোহিঙ্গাদের স্ব স্ব শিবিরের ক্যাম্প ইনচার্জের জিম্মায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...