প্রকাশিত: ২৬/০৭/২০১৯ ৫:৪৭ পিএম

‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’ প্রায় সব সময়ই লোকসানে থাকে। রাষ্ট্রীয় এই বিমান সংস্থাকে নানা সংকট আর অনিয়মের জেরে সরকারকে বড় পরিমাণ অর্থ ভর্তুকি দিতে হয়। ফলে বিমান সংস্থাটিকে বেশির ভাগ সময়ই বিতর্কের মুখে পড়তে হয়।

কিন্তু বিতর্ক যতই থাকুক না কেন এর কর্মকর্তা-কর্মচারীদের ছাড়ে টিকেট নেওয়া কমেনি।

জানা গেছে, প্রতিষ্ঠানটি গত ১০ বছরে নিজেদের কর্মীদের নানা সময় ৮০-১০০ ভাগ ছাড়ে প্রায় ৪৮ হাজার টিকেট দিয়েছে। বিমানকর্মীরা যে পরিমাণ টিকেট নিয়েছেন সেটার মূল্য প্রায় ৭০ কোটি টাকা। সেই হিসেবে প্রতি বছর প্রায় ৭ কোটি টাকার টিকেট বিনামূল্যে নিচ্ছেন বিমান সংস্থাটির কর্মীরা।

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চাহিদা মোতাবেক বিমান সংস্থা থেকে সরবরাহকৃত এক রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। বিপুল পরিমাণ টিকেট এভাবে দেয়ায় প্রশ্ন তুলেছে সংসদীয় স্থায়ী কমিটি।

২০০৯ সাল থেকে এ পর্যন্ত বিমানকর্মীদের নেয়া ৪৮ হাজার টিকেটই দেয়া হয়েছে নিজের ও পরিবারের সদস্যদের নামে। এর মধ্যে সবচেয়ে বেশি টিকেট নিয়েছেন প্রকৌশল অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট শাখার কর্মীরা। এই শাখার ৫৫১ জন কর্মী নিয়েছেন ১০ হাজার ৮৪৮টি টিকেট।

এ বিষয়ে বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার সংবাদমাধ্যমকে একটি লিখিত ব্যাখ্যা দিয়েছেন। সেখানে বলা হয়েছে, বিমানের কর্মকর্তা–কর্মচারীরা বিভিন্ন রেয়াতি টিকেট প্রাপ্য হন। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে একেকজন (নির্ভরশীলসহ) বছরে সর্বোচ্চ ২০টি টিকেট প্রাপ্য হন ৮৫ থেকে ১০০ শতাংশ রেয়াতি হারে।

পাঠকের মতামত

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...
Single Page Footer