প্রকাশিত: ১৬/০৮/২০১৭ ৭:৫৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০৪ পিএম

ঢাকা: ১০ দিন পালিয়ে থাকার পর প্রেমিক-প্রেমিকাকে আটক করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। তারা উপজেলার লামাকাজি ইউনিয়নের পিএমসি একাডেমীর নবম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।

নেত্রকোনা জেলার পূর্বধলা থানা এলাকা থেকে তাদের আটক করে মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে থানায় হাজির করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার লামাকাজি ইউনিয়নের দোয়ারীগাঁও গ্রামের সাদ উল্লাহর ছেলে নুরুল হক ও শাখারীকোনা গ্রামের মখলিছ আলীর মেয়ে আয়েশা বেগম।

স্থানীয় সূত্র জানায়, একই ক্লাসের শিক্ষার্থী নুরুল ও আয়েশা’র মধ্যে দীর্ঘদিন থেকে মন দেয়া-নেয়া চলছিল। এনিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ উভয়ের অভিভাবককে ডেকে তাদেরকে স্কুল থেকে সরিয়ে নেয়ার জন্যে বলেন। এর পরদিনই প্রেমের টানে অজানার উদ্যেশ্যে পাড়ি দেয় নুরুল ও আয়েশা।

ঘটনার পর গত বুধবার (৯ অগাস্ট) বিশ্বনাথ থানায় অপহরণ মামলা (১০) করেন আয়েশার ভাই সিরাজুল ইসলাম। মামলার সূত্র ধরেই প্রেমিক যুগলকে আটক করে পুলিশ।

পিএমসি একাডেমীর প্রধান শিক্ষক সাধন তালুকদার জানান, ২রা অগাস্ট নুরুল ও আয়েশার মধ্যকার সম্পর্কের বিষয় নিয়ে অভিভাবক ও ম্যানেজিং কমিটির সমন্বয়ে আমরা সভা করে তাদেরকে এ বিদ্যালয়ে পাঠদান করাতে অপরাগতা প্রকাশ করি। কারণ, তাদের বিষয়টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা জেনে গিয়েছিল।

একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল কাইয়ূম ২ অগাস্টের সভার সত্যতা স্বীকার করে বলেন, অভিভাবকদের উপস্থিতিতে নিয়মতান্ত্রিকভাবে নুরুল ও আয়েশাকে একাডেমি থেকে বের করে দেয়া হয়।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই জহির জানান, মামলার প্রেক্ষিতে নুরুল ও আয়েশাকে নেত্রকোনা থেকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে, এটি অপহরণ না প্রেমঘটিত, তদন্ত শেষে তা জানা যাবে। আগামীকাল বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer