প্রকাশিত: ৩০/১১/২০২১ ২:৪৭ পিএম

ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা সদরের খুরুশকূল অভিযান চালিয়ে লাখ পিস ইয়াবা বোঝাই সিএনজিসহ উখিয়া আঞ্জুমানপাড়ার এক চালককে আটক করেছে।

এই ঘটনায় একই এলাকার দুই সহোদর মাদক কারবারীকে পলাতক আসামী করা হয়েছে।
সুত্র জানায়, গত ২৯ নভেম্বর (সোমবার) রাত সাড়ে ৯টায় কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদকের চালান পাচারের খবর পেয়ে নতুন খুরুশকূল রোডের সিকদার মার্কেটের সামনে একটি সিএনজিকে থামানোর জন্য সংকেত দেয়। এসময় গাড়ি থেকে দুইজন লোক পালিয়ে যেতে সক্ষম হলেও কক্সবাজার-থ-১১-৭২ নাম্বারের সিএনজিটি আয়ত্তে¡ নিয়ে চালক উখিয়ার পালংখালী ইউপির আঞ্জুমানপাড়ার আব্দুস সালামের পুত্র গফুর উদ্দিন (২৮)কে আটক করে।

তাকে জিজ্ঞাসাবাদের পর সিএনজিতে কৌশলে লুকানো অবস্থায় ১লাখ পিস ইয়াবার চালান উদ্ধার করে। এই ঘটনায় একই এলাকার ইমান শরীফের পুত্র নুরুল আমিন ও নুর মোহাম্মদ নামে দুই সহোদর মাদক কারবারীকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) এএসপি মোঃ আবু সালাম চৌধুরী জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও সিএনজিসহ ধৃত চালককে কক্সবাজার সদর মডেল থানায় সোর্পদ করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...