প্রকাশিত: ১৮/০২/২০২২ ২:২১ পিএম

আগামী ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আবারও সশরীরে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান।

আজ শুক্রবার দুপুরে তিনি এই তথ্য জানান।

মাধ্যমিক পর্যায়ের স্কুল ও কলেজগুলোতে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে পাঠদান শুরু হওয়ার বিষয়ে গতকাল শিক্ষামন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে।

করোনাভাইরাসের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সরকার ২১ জানুযারি থেকে দুই সপ্তাহের জন্য সব স্কুল-কলেজ বন্ধ করে দেয়। পরে বন্ধের মেয়াদ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

কোভিড-১৯ মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২০২০ সালের ১৭ মার্চ থেকে বন্ধ হয়ে যায় এবং গত বছরের ১২ সেপ্টেম্বর আংশিকভাবে চালু হয়।

সব মিলিয়ে মোট ৫৪৩ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। যেটি ছিল বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সময় ধরে স্কুল বন্ধ থাকার রেকর্ড।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...