প্রকাশিত: ২৮/০৭/২০২১ ৩:৩৪ পিএম

এম. এ আজিজ রাসেল ::
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ভিলেজার পাড়ায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ।

বুধবার (২৮ জুলাই) সকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা সার্বিক খোঁজ খবর নেন। এসময় পাহাড় ধসে নিহত ৫ জনের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ বলেন, জেলায় ভারী বর্ষণে ক্ষয়ক্ষতি ও হতাহতের সার্বিক খোঁজ খবর নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের খাবার, চিকিৎসাসহ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এসময় সাবেক সংসদ-সদস্য আবদুর রহমান বদি, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী, টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান ও হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...