প্রকাশিত: ৩০/০১/২০১৮ ৬:৪২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:২২ এএম

হেলাল উদ্দিন , টেকনাফ :
টেকনাফে হ্নীলা পূর্ব রঙ্গীখালিতে তুচ্ছ ঘটনায় গুলিতে এক শিশু নিহত ও আরেক শিশু মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে । নিহত শিশু দিনমজুর কাদের হোসেনের ছেলে সাদেক হোসেন (৭)। অপর আহত শিশু প্রবাসী বেলালের ছেলে মুজাহিদ (৭) । ঘটনাটি ঘটেছে আজ ৩০ জানুয়ারী বিকেল ৪টার দিকে।
ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয় লোকজন সুত্রে জানা গেছে , উপজেলার হ্নীলা পূর্ব রঙ্গিখালী এলাকার বাড়ীর আঙ্গিনার বেড়া ঠেলাঠেলির অভিযোগে আহত মুজাহিদের মা নুর আয়েশা ও প্রতিবেশী ঘাতক কবির আহমদের পুত্র বেলাল উদ্দিনের (৩৫) সাথে বকাবকি ও হাতাহাতি হয়। সে উত্তেজিত হয়ে ঘরের ভেতর থেকে অবৈধ কাটা বন্দুক বের করে নুর আয়েশা বেগমের দিকে ফারার করে । নুর আয়েশা বেগম সরে গেলে গুলি গিয়ে লাগে পার্শবর্তী দিন মজুর কবির হোসেনের পুত্র প্রতিবন্ধি শিশু সাদেক হোসেন ও প্রবাসী বেলাল এবং নুর আয়েশা দম্পত্তির ছেলে মোজাহিদের গায়ে । তাকে স্থানীয়রা আহতদের গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সাদেক মারা । অপরজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে উত্তেজিত জনতা ঘাতক বেলাল উদ্দিকে ধরে ফেলে। টেকনাফ থানার এস আই মাহির খান ঘাতক বেলালকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানা গেছে ।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer