প্রকাশিত: ০১/০৬/২০১৭ ৩:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৫ পিএম

নিজস্ব প্রতিবেদক::
টেকনাফের হ্নীলায় আশ্রয়ন কেন্দ্রের ঘূর্নিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্ত কয়েকশ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তিনি ব্যক্তিগত ভাবে প্রত্যেক পরিবারকে ১ হাজার টাকা করে নগদ সহায়তা দেন। সেই সাথে ভবিষ্যতে সরকারী সহায়তার পাশাপাশি নিজস্ব তহবিল থেকে সহায়তার প্রতিশ্রুতি দেন।
এসময় এমপি বদি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্তদের বিষয়ে সার্বক্ষনিক মনিটরিং করছেন। সেই সাথে সরকারী ভাবে আরো সাহায্য দেয়া হবে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, গতকাল প্রধানমন্ত্রী বলেছেন ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি ঘর নির্মানে সরকার সহায়তা দেবে। তাই চিন্তার কোন কারন নেই।
উল্লেখ্য, এমপি বদি গতকালও টেকনাফের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিয়েছেন।

পাঠকের মতামত

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...
Single Page Footer