প্রকাশিত: ০৭/১০/২০২১ ১১:৩১ এএম

শাহেদ মিজান::
বিচার প্রার্থীকে চাপ প্রয়োগ করে স্বীকারোক্তি নেয়ার মামলায় আদালতের তলব করা নথি না দেয়ায়
টেকনাফের হ্নীলার চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ও সচিব শেখ ফরিদুল আলমকে আদালতে তলব করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর টেকনাফ সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মোহাম্মদ জিয়াউল হক তাদের তলব করে আদেশ জারি করেছেন।

আদেশে বলা হয়েছে, জমি রক্ষা করার আবেদন জানিয়ে মোহাম্মদ আইয়ুব খান নামের এক ব্যক্তি ২নং হ্নীলা ইউনিয়ন পরিষদে ৪৮/১৫ নং মামলা দায়ের করেন। নোটিশ পেয়ে জালাল উদ্দিন গং গ্রাম আদালতে হাজির হয়। ইউপি চেয়ারম্যান সালিশী বোর্ড গঠন না করে উভয় পক্ষকে বিচার মেনে নেয়ার স্বীকারোক্তি দিতে আদেশ দেয় । এমন আদেশকে অবৈধ দাবি করে ইউ পি ৪৮/১৫ নং মামলার বিবাদী এ আদালতে মিছ আপীল ০১/১৫ নং দায়ের করেন।

ওই ইউপি ৪৮/১৫ নং মামলার নথি তলব করা সত্ত্বেও প্রেরণ না করায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কেন গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হবে না তা চেয়ারম্যান ও সচিবকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে। সুত্র:সিবিএন

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...