জসিম উদ্দিন টিপু, টেকনাফ
প্রকাশিত: ০৮/১০/২০২৬ ৭:৩১ পিএম , আপডেট: ০৮/১০/২০২৬ ৭:৩২ পিএম

টেকনাফের হ্নীলায় দিনদুপুরে পাহাড়ী মাটি পাচারকালে ডাম্পারের ধাক্কায় স্থানীয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। স্থানীয় সুত্র জানায়, ৮অক্টোবর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকায় পাহাড়ী মাটি পাচারকালে ডাম্পারের ধাক্কায় আবুল হাশেম নামের শতবর্ষী স্থানীয় প্রবীণ মুরব্বী নিহত হওয়ার ঘটনাটি ঘটেছে। নিহত বৃদ্ধ পানখালী এলাকার মৃত আব্দুল কাদের ও মৃত সোনা বানের ছেলে বলে জানাগেছে। মৃত্যুকালে তিনি ৭ছেলে ৮মেয়ে ও অসংখ্য নাতি নাতনিসহ আত্মীয় স্বজন রেখে গেছেন।

নিহতের স্বজনরা জানান, ডাম্পারের ধাক্কায় হাতে, কোমরে ও পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন। এছাড়া শরীরের বিভিন্ন স্থানেও জখম হয়েছে বলে জানিয়েছেন।
স্থানীয় মেম্বার হোসাইন আহমদ জানান, মাটি ভর্তি ডাম্পারের ধাক্কায় এলাকার সবচেয়ে বয়োজৈষ্ট্য মুরব্বীর মৃত্যু হয়েছে। তিনি আরো বলেন, ডাম্পারে করে পাহাড়ী পাচার করা হচ্ছিল। আবুল হাশেমের বাড়ীর সামনে দিয়ে মাটি পাচারের সময় ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাইফুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া দাফনের আবেদন করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে বিধি মোতাবেক বৃদ্ধের লাশ দাফনের অনুমতি দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

পাঠকের মতামত