প্রকাশিত: ১৪/০৫/২০১৭ ১০:০২ পিএম

জিয়াউল হক জিয়া,টেকনাফ::
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং এলাকায় ইয়াবা বিক্রির গোপন সংবাদ পেয়ে হোয়াইক্যং পুলিশ এক অভিযান চালিয়ে ফরিদ উদ্দিন (২৮)পিতা মৃত্যু মৌলভী ছৈয়দ আলম নামক এক যুবক কে আটক করেছে। গত ১৩ মে শনিবার রাতে তাকে আটকের পর গতকাল রোববার তাকে চালান দেয়া হয়।

ইয়াবার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানান হোয়াইক্যং পুলিশের আইসি। জানা যায়, উনছিপ্রাং এলাকার কয়েকজন চিহ্নিত ইয়াবা গডফাদার মিয়ানমার থেকে মোটা অংকের ইয়াবা এনে হাত বদলের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উনছিপ্রাং এলাকায় অভিযান চালায়। পুলিশের অভিযান টের পেয়ে ব্যাগভর্তি ইয়াবা নিয়ে পালিয়ে যায় এক সহোদর। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফরিদ উদ্দিন কে আটক করে। হোয়াইক্যং পুলিশের আইসি এসআই ইকরামুজ্জামান জানান, ইয়াবার সাথে সংশ্লিষ্টতার বিষয় খতিয়ে দেখা হচ্ছে। জড়িত থাকলে পার পাবেনা। তবে তার একটি গ্রেপ্তারী পরোয়ানা থাকায় চালান দেয়া হয়েছে।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...