প্রকাশিত: ০৫/০১/২০২২ ৩:৪৯ পিএম

কক্সবাজারের হোটেল মোটেলে রোহিঙ্গা কর্মচারী না রাখা সহ বর্তমানে কর্মরত রোহিঙ্গাদের তালিকা করে তাদের ছাটাই করার দাবীতে স্বারকলিপি প্রদান করেছে কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটি। ৫ জানুয়ারী কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের কাছে এই স্বারকলিপি প্রদান করা হয়। স্বারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির উপদেস্টা এডভোকেট তাপস রক্ষিত,কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মাহাবুবুর রহমান,নির্বাহী সদস্য দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল আলম। এ সময় জেলা প্রশাসক বলেন,আমি প্রায় সময় হোটেল মালিকদের বলি কোন রোহিঙ্গা যাতে কাজ না পায়। এটা সত্যি অনেকে কম টাকার জন্য পরিচয় গোপন করে রোহিঙ্গাদের দিয়ে কাজ করাচ্ছে। আবার কিছু পুরাতন রোহিঙ্গার ছেলে মেয়ে আছে যারা বর্তমানে লেখাপড়া করে স্থানীয়দের সাথে মিশে গেছে তারাও যে হোটেল মোটেল জোনে কাজ না করতে পারে সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হবে। এ ব্যপারে রোহিঙ্গা প্রতিরোধ কমিটির নের্তৃবন্ধ বলেন,বেশির ভাগ হোটেল মালিক স্থানীয়দের কাজ দিতে চায় না। তারা কম টাকার জন্য বহিরাগত এবং রোহিঙ্গাদের চাকরী দিচ্ছে। আবার রোহিঙ্গারা ভুয়া পরিচয় পত্র এবং ভুয়া কাগজ পত্র দিয়ে হোটেল মোটেল জোনে কাজ করছে। তারা মাদক ব্যবসা সহ অনেক অসামাজিক কাজ করে থাকে। পর্যটকদের নানান ভাবে হয়রানী করে। তাই আমরা চাই স্থানীয়রা কাজ পাক,কোন রোহিঙ্গা এবং পুরাতন রোহিঙ্গার ছেলেমেয়ে যেন কাজ না পায় সে জন্য জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer