প্রকাশিত: ২৬/১০/২০২০ ৩:২৭ পিএম

এম ফেরদৌস, উখিয়া::
উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এর পার্শ্বে অভিযান পরিচালনা করে ৯,৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

আটককৃত হলেন, উখিয়া সিকদার বিলের ফরিদ আহমদের পুত্র মোহাম্মদ হুমায়ুন (২১)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তথ্যসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বটতলী উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স রোড এলাকায় ওয়ালাপালং জামে মসজিদ এর পশ্চিম পাশের্^ পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ২৫ শে অক্টোবর আনুমানিক রাত ২০.৫৫ ঘটিকায় উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়। আসামীকে পালানোর কারন জিজ্ঞাসা করলে তার আচরন ও গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৯,৯৫০ (নয় হাজার নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মুল্য উনপঞ্চাশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা।

জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলার টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদক সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer