প্রকাশিত: ১৬/০৭/২০১৭ ৮:২৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪১ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে স্বাগত জানাতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে তার পরিবার ও স্থানীয় বিএনপি। এদিকে বিক্ষোভ প্রদর্শনের উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ।

বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান কিছুক্ষণ আগে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, সকাল সাতটায় (লন্ডন সময়) ম্যাডাম পৌঁছাবেন। তবে বিস্তারিত কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।

নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায়, খালেদা জিয়াকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ই কে ০০৫ ফ্লাইটের বিমানটি সকাল ৭টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫ মিনিট ) হিথ্রো বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে পৌছাঁবার কথা।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান,নেতাকর্মীদের সকাল সাতটায় বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে উপস্থিত থাকতে বলা হয়েছে।

বিএনপির সূত্র জানায়,খালেদা জিয়া বিমানবন্দরে নেমে ছেলে তারেক রহমানের ব্যক্তিগত গাড়িতে করে লন্ডনে দিন কয়েকের জন্য ভাড়া করা একটি কটেজে উঠবেন। কটেজটির বুকিংসহ আনুষঙ্গিক সবকিছু কঠোর গোপনীয়তায় সম্পন্ন করেছেন তারেক রহমান নিজে। ভিড় ও অনাকাঙ্ক্ষিত উপস্থিতি এড়াতে খালেদা জিয়ার অবস্থানস্থল নিয়ে গোপনীয়তা রক্ষায় নেওয়া হয়েছে এমন ব্যবস্থা। লন্ডনের ওই কটেজে খালেদা জিয়ার সফরসঙ্গীসহ কয়েকজনের থাকার ব্যবস্থা রয়েছে। এখানে তারেক রহমানের স্ত্রী, মেয়ে ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও মেয়ের সঙ্গে সময় কাটাবেন তিনি। পরে উঠবেন তারেক রহমানের কিংস্টনের ভাড়া বাড়িতে।

বিমানবন্দরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানাবেন।

এদিকে খালেদা জিয়ার যুক্তরাজ্য সফর উপলক্ষে একই সময়ে যুক্তরাজ্য আওয়ামী লীগ বিক্ষোভ প্রদর্শনের প্রস্তুতি নিয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী আজ (রবিবার) ভোরে জানান, যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে খালেদা জিয়ার সফর উপলক্ষে বিমানবন্দরে বিক্ষোভ প্রদর্শন করবে আওয়ামী লীগ। দলের পক্ষ থেকে এ কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

২০০৬ সালে ক্ষমতা হারানোর পর যুক্তরাজ্যে খালেদা জিয়ার এটি তৃতীয় সফর।এর আগে ঢাকা থেকে লন্ডনে যাওয়ার পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাত্রা বিরতি করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমিরেটস এয়ারলাইন্সের ই কে ৫৮৭ ফ্লাইটে স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে দুবাই বিমানবন্দরের টার্মিনাল-৩ এ অবতরণ করেন তিনি। এসময় তার যাত্রা বিরতির খবর জেনে সংযুক্ত আরব আমিরাত বিএনপির নেতারা বিমানবন্দরে উপস্থিত হন।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer