ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৫/২০২৪ ৬:৫১ পিএম

কক্সবাজার সদর হাসপাতালে জনবল নিয়োগের ভাইবা পরীক্ষায় প্রক্সি দিতে এসে মোঃ দেলোয়ার হোসেন নামের এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে হাসপাতাল কতৃপক্ষ।

রবিবার(১২ মে) বিকেলে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই সদস্যদের দেয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদর হাসপাতালে অনুষ্ঠিত ভাইবা পরীক্ষায় তাকে আটক করা হয়।

জানা যায় উপাল শরীফ নামক একজন পরীক্ষার্থীর পরিবর্তে মোঃ দেলোয়ার হোসেন নামের এই যুবক প্রক্সি ভাইবা পরীক্ষা দিতে এসে আটক হয়। তবে আটক দেলোয়ার হোসেন পালিয়ে গেছে বলে জানিয়েছেন হাসপাতালের এক নিরাপত্তা কর্মী।

প্রক্সি পরীক্ষায় অংশ নেয়া দেলোয়ার হোসেন রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ শাহ অমজির পাড়া এলাকার বাসিন্দা বলে জানা যায়।

এই বিষয়ে কথা বলতে হাসপাতাল তত্বাবধায়ক মং টেং ঞোঁ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কলটি কেটে দেন। সুত্র: টিটিএন

পাঠকের মতামত

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...

সেন্টমার্টিনে পরিবেশ প্রতিমন্ত্রী, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বারোপ

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ...

টিউবওয়েল নাকি ফটোসেশন? কুতুপালংয়ে ‘হেফজু সিন্ডিকেট’ ঘিরে চাঞ্চল্য

কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা আব্দুল ওয়াহাবের বড় ছেলে হেফজু রহমান ও দেলোয়ার-এর বিরুদ্ধে ...
Single Page Footer