প্রকাশিত: ২৩/০৭/২০১৯ ৮:৩৩ পিএম , আপডেট: ২৩/০৭/২০১৯ ৮:৩৪ পিএম

কালেরকন্ঠ :

কুমিল্লা সদরে হাসতে হাসতে ২৫ জন অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে কক্ষে ক্লাস নেয়ার সময় হঠাৎ শুরু হয় শিক্ষার্থীদের হাসাহাসি। হাসতে হাসতে একে একে ২৫ জন ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় শিক্ষকসহ অন্যরা অসুস্থ শিক্ষার্থীদের স্থানীয় ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সোমবার (২২ জুলাই) দুপুরে অষ্টম শ্রেণির মেয়েদের কক্ষে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ চক্রবর্তী জানান, সোমবার টিফিন পিরিয়ড শেষে পাঠদান শুরু হয়। দুপুর আড়াইটায় অষ্টম শ্রেণির মেয়েদের ক্লাসে পাঠদান করছিলেন শিক্ষক সুধাংশু ভূষণ দাস। হঠাৎ শ্রেণিকক্ষে দুই-তিন জন শিক্ষার্থী হাসাহাসি শুরু করে। শ্রেণি শিক্ষক হাসির কারণ জানতে চাইলে, অন্যরাও হাসি শুরু করে। হাসতে হাসতে একের পর এক অসুস্থ হয়ে পড়ে ২৫ শিক্ষার্থী। পুরো বিদ্যালয়ে এ সময় আতঙ্ক সৃষ্টি হয়। শিক্ষকসহ অন্যরা অসুস্থ শিক্ষার্থীদের স্থানীয় কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...