ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৮/২০২৩ ৮:১৪ এএম
কক্সবাজার জেলা কারাগার

কক্সবাজার জেলা কারাগারে এক রোহিঙ্গা হাজতির মৃত্যুর ঘটনায় অন্য রোহিঙ্গা বন্দিরা বিক্ষোভ ও অনশন করেছে। এ ঘটনায় এক কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। ঘটনা তদন্তে চট্টগ্রাম থেকে ডিআইজি (প্রিজন) আলতাফ হোসেন গতকাল রবিবার কক্সবাজার এসেছেন বলে কারা সূত্রে জানা গেছে। কারা সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে জাফর আলম (২৩) নামের এক হাজতি কারারক্ষীর লাঠির আঘাতে মারা যান বলে অভিযোগ রোহিঙ্গা বন্দিদের।

এ নিয়ে কারাগারে আটক রোহিঙ্গারা শনিবার বিক্ষোভ করে। শাহাদাত হোসেন নামের এক রক্ষীর মারধরে ওই রোহিঙ্গা হাজতির মৃত্যু হয় বলে অভিযোগ অন্য রোহিঙ্গা বন্দিদের। ওই রক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রোহিঙ্গা বন্দিরা শনিবার দুপুরে খাবার নিতে অস্বীকৃতি জানায়। এ বিষয়ে কক্সবাজার জেলা কারাগারের তত্ত্বাবধায়ক এম শাহ আলম খান গতকাল রবিবার সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, ‘শুক্রবার বিকেলে দুই রোহিঙ্গা হাজতি নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হলে কারারক্ষী শাহাদাত পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যান।

এ সময় রক্ষীর মারধরে হয়তো বা রোহিঙ্গা জাফর সামান্য আহত হয়ে থাকতে পারেন।’ সুত্র: কালেরকন্ঠ

পাঠকের মতামত

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer