প্রকাশিত: ২৩/১১/২০২১ ৮:৫৬ পিএম

চট্টগ্রামের সাতকানিয়ায় মালবাহী পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ছোটন জলদাশ (৩৪) ও তার ছেলে সুব্রত জলদাশ (৮) নিহত হয়েছেন।

দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তারা হলেন—মোহাম্মদ পারভেজ (৩৭), মর্তুজ আলী (৩২) ও সোনালী জলদাশ (৩৫)।

তাদের মধ্যে সোনালী জলদাশ নিহত ছোটন জলদাশের স্ত্রী। বর্তমানে আহতদের সবাইকে বাঁশখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সাতকানিয়া-বাঁশখালী সড়কের এওচিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

তিনি বলেন, এওচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় মালবাহী পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় নিহতদের পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...