প্রকাশিত: ০৬/১১/২০১৯ ১০:২১ এএম

উপজেলার ফৌজদারহাট ইডেন পার্ক কমিউনিটি সেন্টারের সামনে মঙ্গলবার রাত ১০টায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম শেখ সাব্বির আহম্মেদ (৩০)। এতে আনোয়ার হোসেন নামের অপর এক সেনা সদস্য আহত হয়। নিহত সেনা সদস্য খুলনা জেলার ফুলতল শিরোমনি গ্রামের পশ্চিম পাড়ার শেখ জামিল আহমদের ছেলে।

তিনি ভাটিয়ারীতে কর্মরত ছিলেন। সীতাকুন্ডের ট্রাফিক পরিদর্শক রফিক আহমেদ মজুমদার জানান, সাব্বির আহমেদ ও আনোয়ার হোসেন চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল ভাটিয়ারী যাচ্ছিলেন। রাত ১০টার দিকে ফৌজদারহাট পৌঁছালে তাদের মোটরসাইকেলকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে ট্রাফিক পুলিশ লাশটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...