প্রকাশিত: ১০/১২/২০১৯ ১১:১৪ পিএম

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ছাত্রীবিষয়ক সম্পাদক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারমিন মৌলি মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে বাগেরহাটের চিতলমারী উপজেলার শৈলদাহ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মৌলি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

ফারমিন মৌলি পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাজিরপুর সদর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন খানের মেয়ে।

তার পারিবারিক সূত্রে জানায়, বিকেলে ঢাকা থেকে বাসে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান মৌলি। সেখানে থেকে এক আত্মীয়ের সঙ্গে মোটরসাইকেলে করে নাজিপুরের উদ্দেশে রওনা দেন।

পথে চিতলমারির কুইনা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি চাপায় গুরুতর আহত হন দুজনই। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৌলির মৃত্যু হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন।

ফেসবুক দেয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘ফারমিন মৌলির মৃত্যুর সংবাদটা ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। আমার সাথে পরিচয় খুব বেশিদিনের না। কিন্তু খুবই কাছের মনে হতো। আপাদমস্তক পলিটিক্যাল একটি মেয়ে। অনলাইনে দলের প্রচারের কাজে খুবই দক্ষ ছিল।’

পাঠকের মতামত

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer