প্রকাশিত: ২২/০৪/২০১৯ ৮:৩৩ পিএম

চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া অংশে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষেও ঘটনা ঘটেছে। এসময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা আতা এলাহী (২৮) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

সোমবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে চকরিয়ার মালুমঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আতা এলাহী মালুমঘাট চা-বাগান পুর্বপাড়ার মোক্তার আলমের ছেলে বলে জানা গেছে। তিনি রোহিঙ্গা শিবিরে কর্মরত একটি এনজিও সংস্থায় কাজ করতেন বলে জানিয়েছে পরিবার।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে কক্সবাজার থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে একটি ট্রাক ছিটকে পাশের খাদে পড়ে যায়। ওই ট্রাকের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী আতা এলাহী। ট্রাক দুইটি জব্দ করা হয়েছে। তাদের আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...