প্রকাশিত: ২১/১১/২০২০ ৮:৫৮ এএম

সুজাউদ্দিন রুবেল ::
কোনও রকম স্বাস্থ্যবিধি না মেনেই সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্রসৈকতে নেমেছে পর্যটকের ঢল। আনন্দ আর হৈ-হুল্লোড়ে মাতোয়ারা হাজার হাজার ভ্রমণপিপাসু। চাপ বেশি থাকায় হোটেল-মোটেল-রেস্তোরাঁয় হয়রানির শিকার হওয়ার অভিযোগ পর্যটকদের।

দেশের দূর-দূরান্ত থেকে আসছেন পর্যটক। বালিয়াড়ি ডিঙিয়ে নামছেন সাগরতীরে। আবার অনেকে নামছেন শীতল সাগরের স্বচ্ছ জলরাশিতে। সব বয়সের মানুষের আনন্দ আর হৈ-হুল্লোড়ে মাতোয়ারা সাগরতীর।
করোনার কারণে সৈকতে প্রবেশে মাস্ক পরার নির্দেশনা থাকলেও তা মানছেন না কেউই। ঘরবন্দি জীবন থেকে একটু প্রশান্তি খুঁজতে সৈকতের শহরে ছুটে আসেন বলে জানালেন পর্যটকরা।
সাপ্তাহিক ছুটির দিনে বিপুলসংখ্যক পর্যটক আগমনে বেপরোয়া পর্যটন ব্যবসায়ীরা। হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও পর্যটন স্পটগুলোতে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পর্যটকদের।

কক্সবাজার টুরিস্ট পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ ইয়াকুব জানান, পর্যটকের চাপ বাড়ায় সমুদ্রসৈকত ও পর্যটন স্পটগুলোতে সার্বক্ষণিক বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
কক্সবাজার সৈকত ছাড়াও পর্যটকরা দরিয়ানগর, হিমছড়ি, পাথুরে সৈকত ইনানী ও প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ঘুরে বেড়াচ্ছেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer