প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ০১/০৯/২০২৫ ৮:২২ এএম

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, দেশ বিরোধী শক্তি ও ফ্যাসিবাদী সরকারের দোসররা অস্থিরতা সৃষ্টি করে বিচার, সংস্কার ও নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। শিক্ষাঙ্গনে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থান কে ব্যর্থ করে দেওয়ার চক্রান্ত দেশবাসী মেনে নিবে না। তাই সকল ষড়যন্ত্র রুখে দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সকল গণতান্ত্রিক ও ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। জামায়াতে ইসলামী এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ও জীবন মানের উন্নয়নে বিশ্বাসী। দেশের স্বাধীনতা -সার্বভৌমত্ব রক্ষা ও আধিপত্যবাদ মোকাবেলা করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ চালিয়ে যাচ্ছি। তিনি সকল কে যে কোন দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সজাগ থাকার আহ্বান জানান। ৩১ আগস্ট সন্ধ্যায় উখিয়া উপজেলা রাজা পালং ইউনিয়ন শাখা আয়োজিত সহযোগী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।মাওলানা মুহাম্মদ হারুনের  সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অফিস সেক্রেটারী অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, উপজেলা আমীর মাওলানা আবুল ফজল। আরো বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি দরবেশ আলী মুহাম্মদ আরমান, মাওলানা রুহুল আমিন, জহির আহমদ, নূর মোহাম্মদ শিকদার, মাওলানা কবির, মাওলানা শাহাবুদ্দিন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...